দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশকে সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে চীন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে এ আহ্বান জানান। ওয়াশিংটনের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই চীনের পক্ষ থেকে এ বক্তব্য এলো।
লিন জিয়ান বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপ করা একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।
তিনি বলেন, সামরিক শক্তি প্রয়োগ ও চাপ সৃষ্টির কৌশল পরিস্থিতির আরও অবনতি ঘটাবে, যা কোনো পক্ষের স্বার্থেই নয়।
চীনের এই মুখপাত্র বলেন, ‘আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান করার আহ্বান জানাই।’
সূত্র: আল-জাজিরা
/অ